Tuesday, October 13, 2026
বাড়ি রাজ্য ত্রিপুরা জুটমিল যৌথ আন্দোলন কমিটির পক্ষ থেকে গনডেপুটেশন

ত্রিপুরা জুটমিল যৌথ আন্দোলন কমিটির পক্ষ থেকে গনডেপুটেশন

ত্রিপুরা জুটমিল যৌথ আন্দোলন কমিটির পক্ষ থেকে গনডেপুটেশন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৪ এপ্রিল : ন্যায্য দাবি কিছুতেই মিলছে না। এরই প্রতিবাদে ত্রিপুরা জুটমিল যৌথ আন্দোলন কমিটির পক্ষ থেকে গনডেপুটেশন প্রদান করা হল জুটমিলের ম্যানেজিং ডাইরেক্টরের নিকট। পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার ত্রিপুরা জুটমিল যৌথ আন্দোলন কমিটির সদস্য সদস্যারা একত্রিত হয়ে জুটমিলের ম্যানেজিং ডাইরেক্টরের অফিসে যান।

এবং এক প্রতিনিধি দল জুটমিলের ম্যানেজিং ডাইরেক্টরের নিকট গনডেপুটেশান প্রদান করে। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন সংগঠনের অন্যতম নেতৃত্ব ধনমনি সিং। তিনি জানান ২০২৬ সালের ৩০ মার্চ জুটমিল কতৃপক্ষ সকল শ্রমিকদের চতুর্থ পে-কমিশন মোতাবেক তাদের প্রাপ্য বেতন মিটিয়ে দেওয়া হবে বলে উচ্চ আদালতে জানিয়েছিল। জুটমিল কতৃপক্ষ হলফ নামায় উল্লেখ করেছে তাদের কাছে ১৬৩৭ জন শ্রমিকের নামের তালিকা রয়েছে।

 তাদের মধ্যে ৪০৭ জনের টাকা দেওয়া হয়ে গেছে। বাকি ১২৩১ জনের টাকা তারা প্রদান করবে। তার মধ্যে ৫২৮ জনের টাকা ৩০ এপ্রিলের মধ্যে প্রদান করবে। বাকি ৭০৩ জনের টাকা আগামি ৬ মাসের মধ্যে প্রদান করবে। তাই ১২ দফা দাবি সহ জুটমিল কতৃপক্ষের নিকট পুনঃআকর্ষণ পত্র প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha