Saturday, August 15, 2026
বাড়ি রাজ্য নির্মাণ সামগ্রীর কারণে জিবি যাওয়ার রাস্তায় যানজট বাড়ছে

নির্মাণ সামগ্রীর কারণে জিবি যাওয়ার রাস্তায় যানজট বাড়ছে

নির্মাণ সামগ্রীর কারণে জিবি যাওয়ার রাস্তায় যানজট বাড়ছে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২ এপ্রিল :স্মার্ট সিটি ক্রমশ হাসির খোরাক হয়ে উঠছে। শুধু ক্ষুদ্র ব্যবসায়ীরাই রাস্তা বেদখল করে বসছেন না। রাস্তা বেদখল করে মর্জি মাফিক গাড়ি-পার্কিং এবং ফ্ল্যাট বাড়ি ও বহুতল বাড়ির জন্য নির্মাণ সামগ্রী ফেলে রাখার ঘটনা প্রতিদিন সামনে আসছে। বর্তমান বিজেপি পরিচালিত পুর নিগম কর্তৃপক্ষ গত কয়েক বছরে স্মার্ট সিটির সুবিধাবাদীদের অভ্যেস পরিবর্তন করতে পারেনি।

 শুধুমাত্র মুখে বুলি চড়িয়ে যাচ্ছেন নিগমের আধিকারিকরা। গোটা শহরে অলিগলি থেকে শুরু করে প্রধান ব্যস্ততম রাস্তা গুলি বেদখল করে রাখছে এই সুবিধাবাদীরা। বৃহস্পতিবার প্রান্তিক ক্লাব সংলগ্ন জিবি - ইন্দ্রনগর রাস্তাটির মধ্যে নির্মাণ সামগ্রী অর্থাৎ পাথর, বালি, চিপস ফেলে রেখে বেদখল করে রেখেছেন এক সুবিধাবাদী। এর ফলে সকাল থেকেই চরম যানজট সৃষ্টি হয় এই রাস্তায়। প্রতিদিন এই রাস্তা দিয়ে বহু অ্যাম্বুলেন্স রোগী নিয়ে যাতায়াত করে।

 কিন্তু বৃহস্পতিবার সকাল থেকে রাস্তার মধ্যে নির্মাণ সামগ্রী ফেলে রাখায় চরম যানজট সৃষ্টি হয়। স্থানীয়রা এবং পথচারীরা অত্যন্ত তিতি বিরক্ত হয়ে বলেন, এগুলি নিত্যদিনের ঘটনা। জিবি হাসপাতালে যাওয়ার অন্যতম ব্যস্ততম রাস্তা দিয়ে এভাবে প্রতিদিন নির্মাণ সামগ্রী এবং গাড়ি পার্কিংয়ের কারণে যানজট হয়ে থাকে। এই সমস্যা অবিলম্বে সমাধান করার জন্য দাবি পথচারীদের।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha