Friday, October 16, 2026
বাড়ি রাজ্য বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত এক যুবক

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত এক যুবক

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত এক যুবক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৯ মার্চ: নিজ বাড়ির টিনের বেড়া সংস্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হলেন এক যুবক। ঘটনা বৃহস্পতিবার দুপুর নাগাদ ধর্মনগর পুর পরিষদের ১৯ নম্বর ওয়ার্ডের পদ্মপুর হরিচাঁদ রোড স্থিত নকুল নাথ সরণি এলাকায়। আহত যুবকের নাম সৌরভ নাথ। জানা গেছে, বুধবার প্রবল বৃষ্টিতে তার বাড়ির টিনের বেড়ার একটা অংশ ভেঙে যায়।

 সেই ক্ষতিগ্রস্ত অংশ সংস্কারের কাজ করছিলেন তিনি। কাজের সময় অসচেতনতার জলের মটরের বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন। তবে বাড়ির লোকজনের তৎপরতায় দ্রুত বৈদ্যুতিক মেইন সুইচ বন্ধ করে দেওয়ায় বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব হয়। অল্পের জন্য প্রাণে রক্ষা পান সৌরভ। এদিকে খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সৌরভ নাথের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন তার পরিবারের লোকজন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha