Friday, October 16, 2026
বাড়ি রাজ্য নিয়োগের দাবিতে বিধানসভায় আলোচনার দাবি টেট উত্তীর্ণদের, নাহলে বিধানসভা অভিযানের হুঁশিয়ারি

নিয়োগের দাবিতে বিধানসভায় আলোচনার দাবি টেট উত্তীর্ণদের, নাহলে বিধানসভা অভিযানের হুঁশিয়ারি

নিয়োগের দাবিতে বিধানসভায় আলোচনার দাবি টেট উত্তীর্ণদের, নাহলে বিধানসভা অভিযানের হুঁশিয়ারি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৯ মার্চ: "মেধা আছে নিয়োগ নেই" - এই স্লোগান উঠেছে বেকার বান্ধব সরকারের বিরুদ্ধে মাঠে নামল টেট পরীক্ষায় উত্তীর্ণরা। গেজুয়েট শিক্ষকের জন্য টেট পরীক্ষায় উত্তীর্ণ বেকাররা বৃহস্পতিবার সিটি সেন্টারে গিয়ে বিক্ষোভে শামিল হয়। তাদের দাবি সরকার নিয়োগ প্রক্রিয়া নিয়ে গড়িমসি করে চলেছে। ২০২৪ সালে বিজ্ঞপ্তি বের হওয়ার পর ২০২৫ সালে পরীক্ষা নেওয়া হয়। উত্তীর্ণ হয় ১ হাজার ৪৮৮ জন। অথচ তাদের নিয়োগ করার জন্য কোন উদ্যোগ নেই শিক্ষা দপ্তরের। বহুবার সংশ্লিষ্ট দপ্তরে গেছেন তারা। কোনরকম আশ্বাস মিলছে না।

মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রীর সঙ্গে তারা দেখা করার সুযোগ চেয়েছেন। কিন্তু সেই সুযোগও মিলেনি তাদের। তাদের আশা ছিল চলতি বিধানসভা অধিবেশনে বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রী বিধায়করা উত্থাপন করবেন। কিন্তু কেউ তাদের বিষয়টি বিধানসভায় উত্থাপন করছে না এবং কোনরকম আশ্বাসও মিলছে না। তাই তারা বাধ্য হয়ে সরকার এবং রাজ্যের ৬০ জন বিধায়কের দৃষ্টি আকর্ষণ করে দাবি জানাতে চায় বিধানসভার মাধ্যমে জানানো হোক তাদের কবে নিয়োগ করা হবে। রাজ্যে ২ হাজার ৭২১ টি শূন্য পদ রয়েছে। টেট উত্তীর্ণ হওয়া ১ হাজার ৪৮৮ জনকে কবে নিয়োগ করবে সেটা নিয়ে চলতি বিধানসভা অধিবেশনে জানাবে সরকার, নাহলে তারা বিধানসভা অধিবেশন চলাকালীন বিধানসভা অভিযান করবে বলে জানিয়েছেন এদিন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha