স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ মার্চ : বুধবার সকালে খোয়াই থানার অন্তর্গত ২০৮ নম্বর জাতীয় সড়কের সিঙ্গিছড়া এলাকায় একটি পন্যবাহী গাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে পুলিশ। জানা যায়, এদিন সকালে পুলিশের কাছে খবর ছিল যে একটি গাড়িতে করে গাঁজা পাচার করা হবে। সেই খবরের ভিত্তিতে খোয়াই মহাদেব টিলা ট্রাই জংশন এলাকায় উৎ পেতে বসে থাকে পুলিশ কর্মীরা। একটি ছোট মালবাহী গাড়ি আসতেই সন্দেহ হয় পুলিশের।
গাড়িটি তার করাতে চাইলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তারপর দ্রুত গতিতে সিঙ্গিছড়ার দিকে পালিয়ে যায়।গাড়িটি পালিয়ে যেতেই পুলিশ সেটির পিছু ধাওয়া করে। পরে সিঙ্গিছড়া ২ নম্বর এলাকায় ২০৮ নম্বর জাতীয় সড়কের উপর গাড়িটি ফেলে রেখে চালক পালিয়ে যেতে সক্ষম হয়। পরে পুলিশ ওই পরিত্যক্ত গাড়িতে তল্লাশি চালিয়ে একটি গোপন কক্ষের সন্ধান পায়। সেখান থেকে প্যাকেটজাত মোট ৯৬ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ গাড়িটি বাজেয়াপ্ত করেছে এবং পলাতক চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান