Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য বাজেট পেশ করার আগে অনিয়মিত কর্মচারী সংগঠনের নিয়মিতকরণের দাবি

বাজেট পেশ করার আগে অনিয়মিত কর্মচারী সংগঠনের নিয়মিতকরণের দাবি

বাজেট পেশ করার আগে অনিয়মিত কর্মচারী সংগঠনের নিয়মিতকরণের দাবি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৫ মার্চ :অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করা এবং নিয়মিত করণ সাপেক্ষে সমকাজে সমবেতন প্রদান করা। ত্রয়োদশ বিধানসভার নবম অধিবেশন শুরু হয়েছে গত ১৩ মার্চ থেকে। সোমবার বিধানসভায় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ দাবী করেছে বাজেটে যাতে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের বিষয়টি উল্লেখ করা হয়। এবং সুনির্দিষ্ট অর্থ যাতে মঞ্জুর করা হয়।

 এরই পরিপ্রেক্ষিতে অনিয়মিত কর্মচারী মঞ্চের প্রতিনিধিরা রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের কাছে একটি স্মারকলিপিও তুলে দিয়েছে। সেখানে তারা ছয়টি দাবি উল্লেখ করেছে। রবিবার ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের উদ্যোগে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই কথা বলেন কনভেনার পুরুষোত্তম রায় বর্মন। কর্নেল মহিম ঠাকুর রোড স্থিত কার্যালয়ে তিনি আরো বলেন, যে সমস্ত অনিয়মিত কর্মচারী অবসরে গেছেন তাদের এককালীন ১০ লক্ষ টাকা প্রদান, অনিয়মিত কর্মচারীদের ১০ বছর মেয়াদ শেষে নিয়মিত করণ প্রকল্প চালু করার দাবি গুলো ও রয়েছে তাদের এই দাবি সনদের মধ্যে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha