Friday, August 14, 2026
বাড়ি রাজ্য আগরতলা রেল স্টেশন থেকে ২৬ কেজি গাঁজাসহ দুই নেশা কারবারি আটক

আগরতলা রেল স্টেশন থেকে ২৬ কেজি গাঁজাসহ দুই নেশা কারবারি আটক

আগরতলা রেল স্টেশন থেকে ২৬ কেজি গাঁজাসহ দুই নেশা কারবারি আটক

আগরতলা, ১৪ মার্চ (হি.স.) : আগরতলা রেল স্টেশন থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই নেশা কারবারিকে আটক করেছে জিআরপি থানার পুলিশ। শনিবার দুপুরে রেল স্টেশনের পার্কিং জোন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, অন্যান্য দিনের মত এদিনও আগরতলা রেল স্টেশনে নিয়মিত তল্লাশি অভিযান চালাচ্ছিল জিআরপি থানার পুলিশ। সেই সময় পার্কিং জোন এলাকায় ট্রলি ও ব্যাগসহ দুই ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে পুলিশ। পরে তাঁদের আটক করে ট্রলি ও পিঠের ব্যাগে তল্লাশি চালানো হয়।

তল্লাশির সময় তাঁদের কাছ থেকে মোট ২৬ কেজি ৫৭৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এরপরই পুলিশ তাঁদের আটক করে আগরতলা রেল স্টেশনের জিআরপি থানায় নিয়ে যায়।

ধৃতরা হলেন আব্দুল কাদির (পিতা- আব্দুল রাশিদ), বাড়ি মেলাঘর থানার ইন্দিরা নগর এলাকায় এবং দীপক সরকার (পিতা- সুবল সরকার), বাড়ি উদয়পুর মহকুমার পালাটানা এলাকায়।

পুলিশ তাঁদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা দায়ের করেছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই গাঁজা পাচার চক্রে অন্য কেউ জড়িত রয়েছে কি না, সে বিষয়েও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন জিআরপি থানার এক পুলিশ আধিকারিক। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় তিন লক্ষ টাকা বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha