Saturday, August 15, 2026
বাড়ি রাজ্য দুর্ঘটনায় বলি যুবক

দুর্ঘটনায় বলি যুবক

দুর্ঘটনায় বলি যুবক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা।  ৯ মার্চ:  রবিবার রাতে কাপতলী এলাকায় এক সড়ক দুর্ঘটনায়  গোপী রঞ্জন ত্রিপুরা নামে এক যুবকের মৃত্যু হয়। বয়স ২৮ বছর। বাড়ি কাপতলী এলাকায়। দমকল কর্মীদের কাছ থেকে জানা যায়, রবিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ তাদের কাছে ফোন আসে কাপতলী এলাকায় একটি দুর্ঘটনা সংঘটিত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তারা।

 গুরুতর আহত অবস্থায় সাব্রুম হাসপাতালে নিয়ে আসে। কিন্তু কিছুক্ষণ পরেই মৃত্যু হয় গোপীরঞ্জন ত্রিপুরার। কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন। সোমবার মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। সাব্রুম থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha