Saturday, August 15, 2026
বাড়ি রাজ্য আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে রাজনৈতিক সংগঠনগুলি বিভিন্ন আয়োজন

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে রাজনৈতিক সংগঠনগুলি বিভিন্ন আয়োজন

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে রাজনৈতিক সংগঠনগুলি বিভিন্ন আয়োজন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা।  ৮ মার্চ :  ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে প্রদেশ মহিলা মোর্চার উদ্যোগে রবিবার এক আলোচনা সভার আয়োজন করা হয়। রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে আয়োজিত এইদিনের আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য, মন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী সান্তনা চাকমা, প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার সহ অন্যান্যরা। এক সাক্ষাৎকারে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান নারীরা যখন জাগ্রত হয়েছে তখন পৃথিবী সৃষ্টি হয়েছে। আবার নারীরা অস্ত্র হাতে অসুরকে বিনাশ করেছে।

স্বাভাবিক ভাবেই নারীদের প্রতি সম্মান শ্রদ্ধা বৃদ্ধি করা উচিত। সরকার সেই দিশায় কাজ করছে। রাজ্যের ত্রি-স্তর পঞ্চায়েতের ৫০ শতাংশের বেশি আসন মহিলাদের জন্য সংরক্ষিত করা হয়েছে। রাজ্যের ৮ জেলার মধ্যে ৪ জেলার সভাধিপতি পদে রয়েছে মহিলা। এদিকে প্রতি বছরের ন্যায় এই বছরও আন্তর্জাতিক নারী দিবস পালন করল সাড়া ভারত গণতান্ত্রিক নারী সমিতি ত্রিপুরা রাজ্য কমিটি। রবিবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আগরতলা শহরে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির উদ্যোগে এক মিছিল সংগঠিত করা হয়। মিছিলে সাড়া ভারত গণতান্ত্রিক নারী সমিতির কর্মী সমর্থকরা অংশগ্রহণ করে। সাড়া ভারত গণতান্ত্রিক নারী সমিতির এক নেত্রী জানান আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে এইদিনের মিছিল সংগঠিত করা হয়েছে। তিনি আরও জানান আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে রাজধানীর প্যারাডাইস চৌমুহনীতে জমায়েত করতে চেয়েছিলেন। কিন্তু প্রশাসন থেকে অনুমতি পান নি।

এইটা অত্যন্ত দুঃখের ও বেদনার। এদিকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে প্রদেশ মহিলা কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। প্রদেশ কংগ্রেস ভবনে অনুষ্ঠিত হয় এই আলোচনা সভা। আলোচনা সভায় মহিলা কংগ্রেসের কর্মীদের সংবর্ধনা প্রদান করা হয়। উপস্থিত ছিলেন প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বানী ঘোষ চক্রবর্তী সহ অন্যান্যরা। আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের মঞ্চ থেকে দল মত নির্বিশেষে সকল নারীদের নিজেদের অধিকার, ইজ্জত রক্ষায় একত্রিত হওয়ার আহ্বান জানান প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী। পাশাপাশি তিনি দেশ ও রাজ্যে ক্রমবর্ধমান নারী গঠিত অপরাধের প্রসঙ্গ তুলে ধরে সরকারের তীব্র সমালোচনা করেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha