Tuesday, August 11, 2026
বাড়ি রাজ্য বাঁশের মূল্য শৃঙ্খল উন্নয়নের কর্মশালা

বাঁশের মূল্য শৃঙ্খল উন্নয়নের কর্মশালা

বাঁশের মূল্য শৃঙ্খল উন্নয়নের কর্মশালা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা।  ৬ মার্চ :শুক্রবার আগরতলা প্রজ্ঞা ভবনে বাঁশের মূল্য শৃঙ্খল উন্নয়নের উপর একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়। এইদিন গাছের চারায় জল দিয়ে কর্মশালার সুচনা করেন বন দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা। সাথে উপস্থিত ছিলেন ত্রিপুরা ব্যাম্বো মিশনের অধিকর্তা দীপক কুমার, বন দপ্তরের সচিব সহ অন্যান্যরা।

এক সাক্ষাৎকারে বন মন্ত্রী অনিমেষ দেববর্মা জানান বিশ্ব ব্যাঙ্কের আর্থিক সহায়তায় রাজ্যে একটি প্রকল্প চলছে। তারই অঙ্গ হিসাবে এইদিন বাঁশের মূল্য শৃঙ্খল উন্নয়নের উপর কর্মশালার আয়োজন করা হয়েছে। এই প্রকল্পের সাথে ব্যাম্বো মিশনও যুক্ত রয়েছে। রাজ্যে বাঁশ চাষের উপর গুরুত্ব দেওয়া হবে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha