Wednesday, October 14, 2026
বাড়ি রাজ্য জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে আহত তিন

জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে আহত তিন

জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে আহত তিন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ মার্চ :  খোয়াই লালটিলা এলাকায় এক জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে আহত একাধিক। আহতরা বর্তমানে খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসাধীন।ঘটনার বিবরণ বর্তমান জমির মালিক তুলসী দাস জানান, ১৯৯৭ সালে এই জমি সংক্রান্ত ঘটনার মূল অভিযুক্তের পিতার কাছ থেকে জমিটি ক্রয় করেছিলেন তুলসী দাস। রবিবার ঘটনাটি ঘটে খোয়াই রামচন্দ্র ঘাট বিধানসভার অন্তর্গত লালটিলা এলাকাতে।

 তুলসী দাস আরো জানান, চান মোহন দাস, নয়ন দাস, পরিচয় দাস মিলে দীর্ঘদিন ধরে তুলসী দাস ও তার পরিবারের লোকজনকে চাপ দেয় জমিটি ছেড়ে দেওয়ার জন্য। তুলসী দাস জমি না ছাড়ার কারনে যথারীতি রবিবার সকালে এই মারধরের ঘটনা সংগঠিত করেন অভিযুক্ত তিনজন মিলে। তুলসী দাস জানান, ১৯৯৭ সালে এই জমিটি ক্রয় করে ছিলেন। গোটা বিষয়টি নিয়ে দুই তিন বার স্থানীয় পঞ্চায়েত স্তরে সালিশি সভা হয়। সভায় বর্তমান জমির মালিক তুলসী দাসের পক্ষে রায় ঘোষণা করা হয়। এক প্রকার স্থানীয় পঞ্চায়েতের এই রায়কে অবজ্ঞা করে আজ তুলসী দাস, তার স্ত্রী এবং ছেলেকে মারধর করেছেন অভিযুক্তরা। তুলসী দাস জানিয়েছেন গোটা বিষয়টি জানিয়ে তিনি থানায় মামলা করবেন। গোটা ঘটনা এখন তদন্তর সাপেক্ষ।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha