Monday, August 17, 2026
বাড়ি রাজ্য দুই বাংলাদেশী আটক

দুই বাংলাদেশী আটক

দুই বাংলাদেশী আটক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ ফেব্রুয়ারি :  ইরানি থানার অন্তর্গত টিলাবাজার এলাকা থেকে আটক দুই সন্দেহভাজনের বিরুদ্ধে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগ। জানা গেছে, প্রাথমিকভাবে তারা কৈলাশহরের চন্ডিপুর বিধানসভার হালাইর পার গ্রামের বাসিন্দা দাবি করলেও পরে স্বীকার করেন যে তাদের বাড়ি বাংলাদেশের সুনামগঞ্জ জেলায়। আটক ব্যক্তির নাম রোমান দাস। তার সঙ্গে থাকা মহিলাকে তিনি তার মা বলে পরিচয় দেন।

তাদের কাছ থেকে একটি অবৈধ ভারতীয় প্যান কার্ড উদ্ধার হয়েছে বলে অভিযোগ। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ জানিয়েছে, খুব শিগগিরই ধৃতদের কৈলাশহর আদালতে তোলা হবে। ঘটনাকে কেন্দ্র করে সীমান্তবর্তী এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং পূর্ণাঙ্গ তদন্তের দাবি উঠেছে। ইরানি থানায় ০৫/২০২৬ নম্বর মামলা রুজু হয়েছে। বর্তমানে তারা থানার হেফাজতে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha