Thursday, October 15, 2026
বাড়ি রাজ্য মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২১ ফেব্রুয়ারি : ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে বাংলাদেশ সহকারী হাই কমিশনে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। সঙ্গে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়।

পরবর্তী সময় "আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি” সঙ্গীত পরিবেশনের করা হয়। অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উপস্থিত ছিলেন সহকারী হাই কমিশনার হাসান আল বাসার আবুল উলায়ী সহ অন্যান্যরা। সহকারী হাই কমিশনার হাসান আল বাসার আবুল উলায়ী বলেন মানুষ একমাত্র মনের কথা সঠিকভাবে এবং ভালোভাবে প্রকাশ করতে পারে তার মাতৃভাষায়। তিনি আরো বলেন, মাতৃভাষার সঙ্গে সব ভাষা শিখতে হবে। সব ভাষার প্রতি শ্রদ্ধা থাকা ভালো।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha