Thursday, October 15, 2026
বাড়ি রাজ্য দুর্ঘটনায় আহত ৩

দুর্ঘটনায় আহত ৩

দুর্ঘটনায় আহত ৩

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২১ ফেব্রুয়ারি :শনিবার সকালে ধর্মনগর শহরের বটরশি এলাকায় একটি পন্যবাহী মিনি ট্রাক ও একটি বাইসাইকেলের মধ্যে সংঘর্ষে তিনজন আহত হয়।প্রত্যক্ষদর্শীদের মতে, দ্রুতগতিতে আসা মিনি ট্রাক নম্বর TR 01 AG 1703 । বাই সাইকেলের সঙ্গে ধাক্কা লাগে গাড়িটির। তারপর বাইসাইকেল দুমড়েমুচড়ে যায়। সাথে মিনি ট্রাকটিও উল্টে যায়।

স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে এসে খবর দেন ধর্মনগর দমকল দপ্তরে। দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায়।আহতরা হল সঈদুল আলম, আব্দুল আহাদ, তিনি গাড়িচালক, এবং বাইসাইকেল আরোহী জহর উদ্দিন। বর্তমানে তিনজনই জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha