Monday, August 17, 2026
বাড়ি রাজ্য এসপি অফিসের পাশ থেকে উদ্ধার মৃতদেহ

এসপি অফিসের পাশ থেকে উদ্ধার মৃতদেহ

এসপি অফিসের পাশ থেকে উদ্ধার মৃতদেহ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৯ জানুয়ারি: সিপাহীজলা জেলা পুলিশ সুপারের অফিসের অদূরে জাতীয় সড়কের পাশ থেকে উদ্ধার এক যুবকের মৃতদেহ। মৃত যুবকের নাম মরণ সরকার। পিতা মৃত সুকুমার সরকার। তার বাড়ি চড়িলাম রাজিব কলোনি এলাকায়।

 স্থানীয়রা মৃতদেহ দেখতে পেয়ে পুলিশ ও বিশ্রামগঞ্জ দমকল বাহিনীর কর্মীদের খবর দেয়। খবর পেয়ে বিশ্রামগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। খবর দেওয়া হয় মৃত যুবকের পরিবারের লোকজনদের। পরিবারের লোকজন পুলিশের উপস্থিতিতে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। তবে কি ভাবে মরণ সরকারের মৃত্যু হয়েছে তা কেউই বলতে পারছে না। ময়না তদন্তের রিপোর্ট আসলে মৃত মরণ সরকারের মৃত্যুর সঠিক কারন জানা যাবে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha