Tuesday, October 13, 2026
বাড়ি রাজ্য আসাম রাইফেলস ময়দানের চূড়ান্ত প্রস্তুতি

আসাম রাইফেলস ময়দানের চূড়ান্ত প্রস্তুতি

আসাম রাইফেলস ময়দানের চূড়ান্ত প্রস্তুতি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ জানুয়ারি :২৬ শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে শনিবার রাজধানীর আসাম রাইফেল ময়দানে অনুষ্ঠিত হয় চূড়ান্ত প্রস্তুতি। এবার কুচকাওয়াজে আসাম রাইফেলস ময়দানে মোট ১৬ টি প্লেটন অংশগ্রহণ করবে। ত্রিপুরা পুলিশ, টিএসআর সহ অন্যান্য প্লেটন অংশগ্রহণ করবেন।

একইসঙ্গে থাকবে কয়েকটি ব্যান্ড। আসন্ন প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে সাজিয়ে তোলা হচ্ছে আসাম রাইফেলস ময়দান এবং তার প্রবেশ পথ। শনিবার আয়োজিত কুচকাওয়াজে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহা নির্দেশক অনুরাগ ধ্যানকর সহ ত্রিপুরা পুলিশের অন্যান্য শীর্ষ আধিকারিকেরা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha