Friday, October 16, 2026
বাড়ি রাজ্য চোর সহ আটক চুরি যাওয়া সামগ্রী

চোর সহ আটক চুরি যাওয়া সামগ্রী

চোর সহ আটক চুরি যাওয়া সামগ্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৯ জানুয়ারি : বোধজং ডি সি পাড়া হেমন্ত স্মৃতি বিদ্যালয় থেকে বিভিন্ন সামগ্রিক চুরি হওয়ার পর প্রধান শিক্ষিকা স্থানীয় থানায় মামলা দায়ের করেন। অভিযোগ মূলে আটক রিসব দেববর্মা নামে এক যুবক।

 তার বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় দুটি ল্যাপটপ, দুটি প্রজেক্টর, একটি ডেস্কটপ কম্পিউটার সহ দুটি ট্যাব। একই সঙ্গে আটক করা হয় রিসব দেববর্মাকে। এ বিষয়ে জানান বোধজং নগর থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার প্রশান্ত কুমার দে। পাশাপাশি তিনি জানান এই চুরির কান্ডের সঙ্গে আরো কারা জড়িত রয়েছে তা তদন্ত করছে পুলিশ।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha