Wednesday, October 14, 2026
বাড়ি রাজ্য গর্জি বাজারে আগুনে পুড়ল সাতটি দোকান

গর্জি বাজারে আগুনে পুড়ল সাতটি দোকান

গর্জি বাজারে আগুনে পুড়ল সাতটি দোকান

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা।১৭ জানুয়ারি:  ভয়াবহ অগ্নিকাণ্ড উদয়পুরের গর্জি বাজারে। শুক্রবার গভীর রাতে আগুনে পুড়ে ছাই হয়ে গেল গর্জি বাজারে ৭ টি দোকান। জানা যায় শুক্রবার গভীর রাতে উদয়পুরের গর্জি বাজারে আচমকা অগ্নি সংযোগ ঘটে। স্থানীয়রা আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে দমকল বাহিনীর কর্মীদের খবর দেয়।

দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষণে অবশ্য গর্জি বাজারের ৭ টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডের খবর পেয়ে শনিবার সকালে ক্ষতিগ্রস্ত দোকান গুলি দেখতে যান সিপিআইএম উদয়পুরে মহকুমা কমিটির সম্পাদক দিলিপ দত্ত সহ অন্যান্যরা। সিপিআইএম নেতৃত্বরা সরকারের নিকট দাবি জানান ক্ষতিগ্রস্ত দোকানদারদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha