Monday, October 12, 2026
বাড়ি রাজ্য পুথিবা "লাই-হারাওবা” উৎসব ১৯ জানুয়ারী থেকে

পুথিবা "লাই-হারাওবা” উৎসব ১৯ জানুয়ারী থেকে

পুথিবা "লাই-হারাওবা” উৎসব ১৯ জানুয়ারী থেকে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ জানুয়ারি : রাজ্যের মণিপুরী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পরম্পরা পুথিবা "লাই-হারাওবা” উৎসব ১৬তম বর্ষে পদার্পন করতে চলেছে আগামী ১৯ জানুয়ারী। এ উপলক্ষে শুরু হচ্ছে "লাইহারাওবা" উৎসব ও মেলা। ৫ দিন ব্যাপী চলবে এই উৎসব ও মেলা। শুক্রবার অভয়নগর স্থিত পৃথিবা দেবতা মন্দির প্রাঙ্গনে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান পুথিবা লাই-হারাওবার সম্পাদক দীপক কুমার সিংহ।

 তিনি আরো বলেন, উৎসবে যোগদানের জন্য মণিপুর থেকে খ্যাতনামা অমাইবা তথা অমাইবী পেনা খোংবা সহ বিখ্যাত মার্শাল আর্ট, থাংতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে স্থানীয় জনগণ তাদের নৃত্য সহ গান, বাজনা পরিবেশন করবে। এর সহিত গ্রামীন মেলাও আয়োজন করা হয়েছে। উৎসবের শুভ সূচনা করবেন ১৯শে জানুয়ারী অভয়নগর স্থিত পৃথিবা দেবতা মন্দির প্রাঙ্গনে। উদ্বোধক ও প্রধান হিসেবে উপস্থিত থাকবেন সাংসদ বিপ্লব কুমার দেব।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মণিপুরের মহারাজা ও রাজ্য সভার সাংসদ লেইসমবা সানাচাওবা এবং সম্মানীয় অতিথি আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিধায়ক ভগবান দাস, মণিপুরের বিধায়ক এল. সুচীন্দ্র মেইতেই সহ অন্যান্যরা। সমাপ্তি অনুষ্ঠান ২৩শে জানুয়ারী। আসাম, মণিপুর ও ত্রিপুরা-র বিশিষ্ঠ শিল্পী ও নাগরিকগণ উপস্থিত থাকবেন। সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচায্য, বিধায়ক রামপদ জমাতিয়া, মনিকা দাস দত্ত সহ অন্যান্যরা। প্রতিদিন সন্ধ্যায় পরিবেশিত হবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও মার্শাল আর্ট, মাইবা, মাইবী, পেনা নৃত্য সহ ইত্যাদি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha