Monday, October 12, 2026
বাড়ি রাজ্য তিনটি স্থানে গাঁজা বিরোধী অভিযান

তিনটি স্থানে গাঁজা বিরোধী অভিযান

তিনটি স্থানে গাঁজা বিরোধী অভিযান

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ ডিসেম্বর : বুধবার কলমচৌড়া থানার পুলিশ টি এস আর ও বিএসএফ জওয়ানদের সাথে নিয়ে একের পর এক তিনটি স্থানে গাঁজা বিরোধী অভিযান চালায়। সকাল ৭ টায় প্রথম অভিযান চালানো হয় মানিক্যনগর স্টেডিয়াম সংলগ্ন এলাকায়।

দ্বিতীয় অভিযান চালানো হয় রুখিয়া ONGC সংলগ্ন সরকারি বনভূমিতে। তৃতীয় অভিযান চালানো হয় উত্তর কলমচৌড়া গ্রাম পঞ্চায়েতে অন্তর্গত পাশানিয়া এলাকায়। পৃথক তিনটি স্থানে গাঁজা বিরোধী অভিযানে এইদিন প্রায় দেড় লক্ষ গাঁজা গাছ কেটে ধ্বংস করা হয়। কলমচৌরা থানার ওসি অরূপ দেববর্মা জানান“আগামী দিনেও এই ধরনের অভিযান জারি থাকবে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha