Monday, August 17, 2026
বাড়ি রাজ্য পাঁচটি চুরি যাওয়া বাইক সহ আটক চার

পাঁচটি চুরি যাওয়া বাইক সহ আটক চার

পাঁচটি চুরি যাওয়া বাইক সহ আটক চার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৫ ডিসেম্বর :  পশ্চিম আগরতলা থানার পুলিশ চুরি যাওয়া পাঁচটি বাইক সহ আটক করে চার চোরকে। মহকুমা পুলিশ অধিকারিক জানান, গত ১২ ডিসেম্বর লেইক চৌমুহনী থেকে একটি বাইক চুরি হয়েছিল। নভেম্বর মাসেও কয়েকটা বাইক মিসিং ছিল। লেক চৌমুহনীতে বাইক চুরির ঘটনার পর পশ্চিম থানার ভারপ্রাপ্ত আধিকারিক রানা চ্যাটার্জির নেতৃত্বে একটি টিম তৈরি করা হয়।

এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করার পর দেখা যায় এই চুরির ঘটনার সঙ্গে ৫-৬ জনের একটা গ্যাং জড়িয়ে রয়েছে। তাদের মধ্য থেকে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। এই চারজনকে জিজ্ঞাসাবাদের পরিপ্রেক্ষিতে চুরি যাওয়া আরো চারটি বাইক উদ্ধার করা সম্ভব হয়। এই চুরির বাইক দিয়ে তারা কোথাও কোথাও ছিনতাই ও সংগঠিত করেছে। গ্রেপ্তার হওয়া চোরেদের নাম হলো রাজু শুক্ল দাস, প্রদীপ নমো, বিষ্ণু দেবনাথ এবং সুরজিৎ দেবনাথ।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha