Friday, August 14, 2026
বাড়ি রাজ্য ২৬-এডিসি, ২৮ -এ বিধানসভা নির্বাচনে রাজ্যে মহারাজার নেতৃত্বে সরকার গড়বে তিপরা মথা : রাজশ্বর দেববর্মা

২৬-এডিসি, ২৮ -এ বিধানসভা নির্বাচনে রাজ্যে মহারাজার নেতৃত্বে সরকার গড়বে তিপরা মথা : রাজশ্বর দেববর্মা

২৬-এডিসি, ২৮ -এ বিধানসভা নির্বাচনে রাজ্যে মহারাজার নেতৃত্বে সরকার গড়বে তিপরা মথা : রাজশ্বর দেববর্মা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৪ ডিসেম্বর : শনিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে জনজাতি মোর্চার দ্বারা আয়োজিত যোগদান সভায় মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা এবং জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা বক্তব্য অত্যন্ত নিন্দনীয়। রবিবার রাজ অন্দরে সাংবাদিক সম্মেলন করে এই কথা বলেন তিপরা মথার নেতা রাজশ্বর দেববর্মা। তিনি বলেন, ককবরক ভাষা নিয়ে মুখ্যমন্ত্রী যে বক্তব্য রেখেছেন সেটা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। কারণ নিজ ভাষা কিভাবে উন্নয়ন করবে সেটা সেই ভাষাভাষী অংশের মানুষের অধিকার।

এ দিনের সভা থেকে আসল মুখোশ বের হয়ে এসেছে মুখ্যমন্ত্রী কি চান। ককবরক ভাষা উন্নয়নের জন্য এক বিন্দুও ইচ্ছা নেই উনার। পুরোপুরি অনীহা প্রকাশ হয়েছে এদিনের মুখ্যমন্ত্রীর সভা থেকে। জনজাতিদের আশা ছিল কমিউনিস্টদের সরকারের পতন হলে ককবরক ভাষা নিয়ে জনজাতিদের যে দাবি সেটা গ্রহণ হবে। একই সঙ্গে ভাষাকে এগিয়ে নিয়ে যেতে আরো ইতিবাচক উদ্যোগ গ্রহণ করবে। কিন্তু গতকাল সভা থেকে যে বক্তব্য উঠে এসেছে সেটা পুরোপুরি বিপরীত। সরকার যাতে তাদের দৃষ্টিভঙ্গি থেকে বের হয়ে এসে ককবরক ভাষার উন্নয়নের জন্য রোমান হরফ গ্রহণ করা হোক। পাশাপাশি সাংবাদিক সম্মেলন থেকে রাজস্ব দেববর্মা আরও দাবি করেন, শনিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে আয়োজিত জনজাতি মোর্চার যোগদান সভা ফ্লপ হয়েছে। চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে এই সভা। নেতারা লোক জমায়েত করতে পারেনি বলে দাবি করেন তিনি। আরো বলেন, পাঁচ হাজারও জমায়েত করতে পারেনি ভারতীয় জনতা পার্টির জনজাতি মোর্চা। পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, আসন্ন এডিসি নির্বাচনে বিজেপি একটি আসনও পাবে কিনা সন্দেহ রয়েছে। দিন দিন তিপরা মথার শক্তি বাড়ছে। আসন্ন এডিসি নির্বাচনে এবং ২০২৮ -এর বিধানসভা নির্বাচনে মহারাজের নেতৃত্বে সরকার গড়বে বলে আশা ব্যক্ত করেন তিনি। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এদিন এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের নেতা এন্টনি দেববর্মা সহ অন্যান্যরা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha