Friday, August 14, 2026
বাড়ি রাজ্য স্বাস্থ্য পরিষেবার আমূল পরিবর্তন হয়েছে : টিংকু

স্বাস্থ্য পরিষেবার আমূল পরিবর্তন হয়েছে : টিংকু

স্বাস্থ্য পরিষেবার আমূল পরিবর্তন হয়েছে : টিংকু

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৪ ডিসেম্বর :ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত ন্যাশনাল হেলথ মিশন কর্মী সংঘ প্রথম তৃবার্ষিক সন্মেলন অনুষ্ঠিত হয় রবিবার। আগরতলার নজরুল কলাক্ষেত্রে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন সমাজ কল্যান ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায়, ন্যাশনাল হেলথ মিশন কর্মী সংঘের সাধারন সম্পাদক পিযুষ ভৌমিক, হেলথ মিশনের সরকারি মিশন অধিকর্তা নুপুর দেববর্মা সহ অন্যান্যরা।

 মন্ত্রী সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে বলেন, ন্যাশনাল হেলথ মিশন কর্মী সংঘ গ্রাম পাহাড় সর্বোচ্চ পরিষেবা দিয়ে চলেছে। রাজ্য সরকারের স্বাস্থ্য ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিয়ে চলেছে। রাজ্যের প্রত্যন্ত এলাকা এবং গ্রামীণ এলাকাগুলির মধ্যে সাব সেন্টার রয়েছে। এই সাব সেন্টারের দায়িত্ব পালন করে চলেছে এন এইচ এম -এর কর্মীরাই। মন্ত্রী আরো বলেন জিবি হাসপাতালে বর্তমানে যে সমস্ত কাডিও, রেডিওগ্রাফি পরিষেবা দেওয়া হয় এগুলি এই কর্মীদের কাছ থেকেই পাওয়া যায়। অর্থাৎ স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে বিশেষ দায়িত্ব পালন করে চলেছে তারা বলে জানান মন্ত্রী।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha