Friday, October 16, 2026
বাড়ি রাজ্য দুর্ঘটনায় আঠারো মাসের শিশু সহ আহত দুই

দুর্ঘটনায় আঠারো মাসের শিশু সহ আহত দুই

দুর্ঘটনায় আঠারো মাসের শিশু সহ আহত দুই

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১২ ডিসেম্বর :  বোনের সাথে রাস্তায় বের হয়ে দুর্ঘটনার শিকার ১৮ মাসের শিশু। গুরুতর আহত হয়ে বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে জিবি হাসপাতালে। আহত তার বড় বোনও। ঘটনা রাজধানীর যোগেন্দ্রনগর স্থিত দত্তপাড়া এলাকায়।

ঘটনার বিবরণে জানা যায়, তার বড় বোন অর্পিতা রায় তার ছোট বোনকে নিয়ে রাস্তা অতিক্রম করে বান্ধবীর বাড়িতে যাওয়ার সময় বাঁশ বুঝাইকারী একটি অটো ধাক্কা দেয় তাদের। তখন তারা ছিটকে পড়ে গুরুতর আহত হয়। শিশুদের মাথায় এবং চোখে গুরুতর আঘাত লেগেছে। চিকিৎসক পরিবারের লোকজনদের জানিয়েছে অবস্থা সংকটাপন্ন। এদিকে শিশুদের বড় বোন অর্পিতা মুখ দিয়ে বাঁশ ঢুকে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছে সেও। দুজনের চিকিৎসা চলছে জিবি হাসপাতালে। শিশুটির বাবা দিনমজুর।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha