Friday, October 16, 2026
বাড়ি রাজ্য নেশা সামগ্রী পাচার করতে গিয়ে আটক যুবক

নেশা সামগ্রী পাচার করতে গিয়ে আটক যুবক

নেশা সামগ্রী পাচার করতে গিয়ে আটক যুবক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১২ ডিসেম্বর :  ছয় লক্ষ টাকার নেশা সামগ্রী পাচার করতে গিয়ে চার মহিলা সহ আটক যুবক। একই সঙ্গে আটক করা হয়েছে টি আর ০৫ বি ০৩১৪ নম্বরের একটি মারুতি গাড়ি। জানা যায়, ৬ লক্ষ টাকার গাঁজা সহ ৫ জনকে আটক করলো চুড়াইবাড়ি থানার পুলিশ। ধৃতদের মধ্যে বিহারের চার মহিলা রয়েছে। আসাম-ত্রিপুরা সীমান্তের চুরাইবাড়ি থানার নাকা পয়েন্টে শুক্রবার ভোরে যানবাহন চেকিং করার সময় টি আর ০৫ বি ০৩১৪ নাম্বারের একটি অল্টো গাড়ি আটক করে পুলিশ কর্মীরা।

 গাড়িটিতে তল্লাশি চালানোর সময় গাড়িতে যাত্রী সেজে বসে থাকা চার মহিলার ব্যাগ এবং গাড়ির বিভিন্ন গোপন চেম্বার থেকে ছোট-বড় মোট ২৪ টি গাজার প্যাকেট উদ্ধার হয়। যার ওজন প্রায় ২০ কেজি। উদ্ধারকৃত গাজার কালোবাজারি মূল্য প্রায় ৬ লক্ষ টাকা। আটক করা হয় গাড়িতে থাকা চার মহিলা যাত্রী ও গাড়ির চালককে। ধৃতরা হল মংলি দেবী, কবিতা দেবী, অনিতা দেবী, সুতুর কুমারী। তাদের বাড়ি বিহারে। ধৃত অপরজন হল গাড়ি চালক সন্দীপ মালাকার। তার বাড়ি উত্তর জেলার ধর্মনগর হাফলং এলাকায়। চুরাইবাড়ি থানার ওসি দেবব্রত বিশ্বাস জানান, অত্যন্ত কৌশলে ব্যাগের নিচে ও গাড়ির বিভিন্ন গোপন চেম্বার থেকে গাজার প্যাকেট গুলি উদ্ধার করা হয়েছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha