Saturday, August 15, 2026
বাড়ি রাজ্য ত্রিপুরাকে মেডিকেল হাব করতে সরকার আন্তরিক : মুখ্যমন্ত্রী

ত্রিপুরাকে মেডিকেল হাব করতে সরকার আন্তরিক : মুখ্যমন্ত্রী

ত্রিপুরাকে মেডিকেল হাব করতে সরকার আন্তরিক : মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ সেপ্টেম্বর : এ জি এম সি'র ১৮ তম প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠিত হয় শনিবার। এদিন এজিএমসি'র কে এল এস অডিটোরিয়ামে প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে বক্তব্য রেখে বলেন, আগরতলা সরকারি মেডিক্যাল কলেজকে কোন ভাবে খাটো করে দেখলে চলবে না।অনেকের প্রচেষ্টায় এই মেডিক্যাল কলেজ হয়েছে।

তারপর ত্রিপুরা মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠা হয়েছে। ২০০৫ সালে আগরতলা সরকারি মেডিক্যাল কলেজের সরকারি অনুমোদন পেয়েছে। একটা মেডিক্যাল কলেজ স্থাপন সহজ নয়। বর্তমানে একটা ডেন্টাল কলেজ স্থাপনের প্রচেষ্টা চলছে। কিন্তু একটা ডেন্টাল কলেজ স্থাপন করতে গেলে কি ধরনের সমস্যা হয়, বর্তমান সরকার হারে হারে টের পাচ্ছে। মুখ্যমন্ত্রী এইদিন আরও বলেন রাজ্যের উপস্বাস্থ্য কেন্দ্র গুলিকে সহসাই হেলথ এন্ড ওয়েলনেস সেন্টারে উন্নিত করা হবে। যাতে করে পঞ্চায়েত স্তর থেকে মানুষ পরিষেবা পেতে পারে। এদিন আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব ডাঃ দেবাশীষ বসু, মেডিক্যাল এডুকেশনের অধিকর্তা প্রফেসর চিন্ময় বিশ্বাস সহ অন্যান্যরা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha