Sunday, August 16, 2026
বাড়ি রাজ্য জীবন দাস হত্যাকান্ডে গ্রেপ্তার আরো দুই

জীবন দাস হত্যাকান্ডে গ্রেপ্তার আরো দুই

জীবন দাস হত্যাকান্ডে গ্রেপ্তার আরো দুই

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩ ডিসেম্বর :কাঁঠালিয়ার চাঞ্চল্যকর জীবন দাস হত্যার মামলায় গ্রেফতার আরো দুই অভিযুক্ত। ধৃতরা হলো জয়ন্ত ত্রিপুরা ও কান্তমণি ত্রিপুরা। এখন পর্যন্ত মোট তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।ঘটনার বিবরণে জানা যায়, গত ২১ অক্টোবর থলিবাড়ি এডিসি ভিলেজের জীবনদাস নামে এক যুবকের হত্যাকাণ্ডের সাথে অভিযুক্ত তিনজনকে পুলিশ দেরিতে হলেও গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাদের একজনের বাড়ি মাইক্রোসা পাড়ায়। অপর দুজন থলি বাড়ি এডিসি ভিলেজ এলাকায়।

 পুলিশ এদেরকে কোর্টে সোপর্দ করার পর দুইজনকে তিন দিনের রিমান্ডে নিয়ে আসে পুলিশ। ধৃত তিনজনের মধ্যে একজন নাবালক, বাকি দুজনের নাম কান্ত মনি ত্রিপুরা ও গয়া ত্রিপুরা। বুধবার যাত্রাপুর থানার ওসি সিতি কন্ঠ বর্ধন বলেন, গত ২১ অক্টোবর দীপাবলি উপলক্ষে জগতরামপুরের অন্তর্গত মাইক্রোশাপাড়ায় কালী পূজা দেখার জন্য রাতের বেলায় গিয়েছিল। পরের দিন সকাল বেলা প্রায় আটটার দিকে সংশ্লিষ্ট এলাকা বাসীরা দেখতে পায় রাবার বাগানে জীবন দাশের মৃতদেহ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে কাঠালিয়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্র ময়না তদন্তের জন্য নিয়ে আসা হয়। এই রিপোর্ট সংগ্রহ করতেও দীর্ঘদিন সময় লেগে যায়। পরবর্তী সময় তদন্ত শুরু হয়। তদন্তের ভিত্তিতেই এই তিনজনকে আটক করা হয়। তিনি আরো জানিয়েছেন, এখন দেখার বিষয় কেন তাকে হত্যা করেছে। এই ঘটনার সাথে আরো কারা যুক্ত রয়েছে সবকিছুই বেরিয়ে আসবে তদন্ত সাপেক্ষে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha