Thursday, August 13, 2026
বাড়ি রাজ্য আসাম রাজ্যের প্রতিষ্ঠা দিবস উদযাপন

আসাম রাজ্যের প্রতিষ্ঠা দিবস উদযাপন

আসাম রাজ্যের প্রতিষ্ঠা দিবস উদযাপন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২ ডিসেম্বর :২ ডিসেম্বর আসাম রাজ্যের প্রতিষ্ঠা দিবস। ত্রিপুরার লোক ভবনে দিনটি যথাযথ মর্যাদার সাথে পালন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। এদিন কামাখ্যা মায়ের ভূমি আসামের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাজ্যপাল বক্তব্য রেখে বলেন, আসাম রাজ্যের প্রতিষ্ঠা দিবস পালনের ইতিহাসের গুরুত্বপূর্ণ।

 ভারতের অন্যান্য রাজ্যের মতো আসামের "রাজ্য গঠন দিবস" ২৬ জানুয়ারি পালিত হয়। তার ব্যাখ্যায় ১৯৫০ সালের ২৬ জানুয়ারি যখন ভারতের সংবিধান কার্যকর হয়, তখন আসাম ভারতীয় ইউনিয়নের একটি সাংবিধানিক রাজ্যে পরিণত হয়েছিল। এই দিনটি ভারতের প্রজাতন্ত্র দিবসের সাথে একই দিনে উদযাপিত হয়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha