Saturday, August 15, 2026
বাড়ি রাজ্য গাঁজা সহ আটক দুই

গাঁজা সহ আটক দুই

গাঁজা সহ আটক দুই

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ ডিসেম্বর :  সোমবার দুপুরে খোয়াই বারো বিল এলাকার বাসিন্দা হীরালাল রায়ের বাড়ি তল্লাশি করে প্রচুর পরিমানে গাঁজা উদ্ধার করে পুলিশ। আটক দুইজন। ঘটনায় বিবরণে জানা যায়, খোয়াই সুভাষ পার্ক পুলিশ ফাঁড়ির ওসি রঞ্জিত সরকার জানান সোমবার সকালে একটি গোপন সূত্রের খবর আসে যে খোয়াই ১২ বিল এলাকার বাসিন্দা হীরালাল রায়ের বাড়িতে প্রচুর পরিমাণে গাঁজা মজুত রয়েছে।

সেই অনুযায়ী পুলিশ তল্লাশি চালিয়ে এক কেজির অধিক গাঁজা উদ্ধার করে। পাশাপাশি দুজন গাঁজা সেবনকারী যুবককেও আটক করে পুলিশ। তারা হলো লিটন দেববর্মা ও সিমন রুপিনী। তাদের বিরুদ্ধে এন ডি পি এস ধারায় মামলা গ্রহণ করেছে বলে জানান সুভাষ পার্ক পুলিশ ফাঁড়ির রঞ্জিত সরকার।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha