Tuesday, August 11, 2026
বাড়ি রাজ্য ধর্মনগরে আক্রমণের ঘটনার প্রতিবাদ জানিয়ে আগরতলা শহরে নামলো বামেরা

ধর্মনগরে আক্রমণের ঘটনার প্রতিবাদ জানিয়ে আগরতলা শহরে নামলো বামেরা

ধর্মনগরে আক্রমণের ঘটনার প্রতিবাদ জানিয়ে আগরতলা শহরে নামলো বামেরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ নভেম্বর : ধর্মনগরে আক্রান্ত বামেরা। ২৬ নভেম্বর ধর্মনগরে সংযুক্ত কিষাণ মোর্চার মিছিলের উপর হামলা করেছে দুষ্কৃতিকারীরা। অভিযোগের তীর শাসক দল বিজেপি-র দিকে। শুক্রবার আগরতলা শহরে সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির পক্ষ থেকে এক প্রতিবাদ মিছিল সংগঠিত করা হয়। মিছিলের অগ্রভাগে উপস্থিত ছিলেন সিপিআইএম নেতৃত্ব মানিক দে, প্রাক্তন সাংসদ ঝর্ণা দাস বৈদ্য, সিপিআইএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস সহ অন্যান্যরা।

সিপিআইএম নেতৃত্ব মানিক দে বলেন, বিজেপি একটা স্বৈরাচারী নয়া ফ্যাসিস্ট সুলভ সরকার। বিভিন্ন জায়গায় বিরোধীদের উপর আক্রমণ করছে। একইভাবে তারা গত বুধবার ধর্মনগরে আক্রমণ করেছে বামেদের কর্মসূচির উপর। এতে গুরুতর আহত হয়েছেন প্রাক্তন বিধায়ক অমিতাভ দত্ত। বর্তমানে তিনি এবং আরো একজন জিবি হাসপাতালে চিকিৎসাধীন। এ ধরনের সন্ত্রাস বিজেপির দুর্বলতার লক্ষণ। মানুষকে আটকাতে না পেরে কাপুরুষের পরিচয় দিয়ে চলেছে তারা।

বিরোধীদের উপর আক্রমণ করে এই সরকার নিসংস ও বর্বর হয়ে গেছে। এভাবে আক্রমণ করে যদি বিরোধীদের ঘরে ঢুকিয়ে দিতে পারবে বলে ভেবে থাকে সেটা হবে ভুল। মানুষ ঘুরে দাঁড়াবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি। পাশাপাশি দাবি করেন যারা সেদিনের ঘটনায় দোষী তাদের যাতে পুলিশ অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করে। এদিন বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন পদ পরিক্রমা করে প্যারাডাইস চৌমুহনি এলাকায় এসে পথসভা করে সরকারকে পুনরায় কাঠগড়ায় তুললেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha