Monday, August 10, 2026
বাড়ি রাজ্য রাজ্যেও প্রতিবাদ সরব হবে সংযুক্ত কিষান মোর্চা

রাজ্যেও প্রতিবাদ সরব হবে সংযুক্ত কিষান মোর্চা

রাজ্যেও প্রতিবাদ সরব হবে সংযুক্ত কিষান মোর্চা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৩ নভেম্বর : ২০২০ সালের ২৬ মার্চ সংসদ অভিযানের মধ্য দিয়ে ঐতিহাসিক কৃষক আন্দোলন শুরু হয়েছিল। সেই কৃষক আন্দোলনের ৫ বছর পূর্ণ হয়েছে। কিন্তু কেন্দ্রীয় সরকার শ্রমিক ও কৃষকদের অধিকার গুলি দেশের কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার জন্য তিনটি কৃষি আইন তৈরি করে। অপরদিকে শ্রমিকদের অধিকার খর্ব করার জন্য ২৯ টি শ্রম আইনকে একসাথে চারটি শ্রম কোডে নিয়ে এসেছে। দেশের পুঁজিপতি ও কর্পোরেটদের স্বার্থে এই চারটি শ্রম কোড করা হয়েছে।

রবিবার আগরতলা মেলারমাঠ স্থিত কৃষক সভার কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ করেন সংযুক্ত কিষান মোর্চা ত্রিপুরা রাজ্য কমিটি আহ্বায়ক পবিত্র কর। সাংবাদিক সম্মেলনে তিনি আরও বলেন বর্তমানে গড়ে প্রতিদিন ৩১ জন কৃষক আত্মহত্যা করছে। সহজ শর্তে কৃষকদের ঋন দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হচ্ছে না। বেশকিছু দাবিকে সামনে রেখে কৃষক আন্দোলন শুরু হয়েছিল। আন্দোলনের ৩৮৪ দিনের মাথায় দেশের সরকার তিনটি কৃষি আইন থেকে পিছু হাঁটে। পরবর্তী সময় কেন্দ্রীয় সরকার কৃষক আন্দোলনের প্রতিনিধিদের সাথে আলোচনা করে কিছু লিখিত প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু এখনো সেই প্রতিশ্রুতি গুলি পূরণ করা হয় নি। তাই কৃষক আন্দোলনের ৫ বছর পূর্তিতে ২৬ নভেম্বর সমগ্র দেশে প্রতিবাদে সরব হবে সংযুক্ত কিষান মোর্চা। দেশের প্রতিটি জেলাতে এই কর্মসূচি পালন করা হবে। ত্রিপুরা রাজ্যেও কেন্দ্রীয় ভাবে ২৬ নভেম্বর বিকাল ৩ টায় আগরতলার ভানু ঘোষ স্মৃতি ভবনের সামনে থেকে মিছিল সংগঠিত করা হবে। তারপর ওরিয়েন্ট চৌমুহনীতে সভা করা হবে। পরবর্তী সময় বাকি ৭ টি জেলায় অনুরূপ কর্মসূচি পালন করা হবে বলে জানান পবিত্র কর।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha