Friday, October 16, 2026
বাড়ি রাজ্য বিদ্যুৎ মসুল বৃদ্ধি না করার দাবি ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজ্যুমার এসোসিয়েশনের

বিদ্যুৎ মসুল বৃদ্ধি না করার দাবি ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজ্যুমার এসোসিয়েশনের

বিদ্যুৎ মসুল বৃদ্ধি না করার দাবি ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজ্যুমার এসোসিয়েশনের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২১ নভেম্বর :  শুক্রবার ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজ্যুমার এসোসিয়েশন এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের বিদ্যুৎ মাসুল বৃদ্ধি না করার আবেদন জানায়। পাশাপাশি রাজ্য সরকারের কাছে মোট ছয়টি দাবি পেশ করেন তারা। সংগঠনের কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলন থেকে ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার এসোসিয়েশনের আহ্বায়ক সঞ্জয় চৌধুরী সংগঠনের পক্ষ থেকে দাবি করেন, গ্রাহকদের সম্মতি ছাড়া জোর করে স্মার্ট মিটার লাগানো বন্ধ করতে হবে।

সমস্ত স্মার্ট মিটার বাতিল করতে হবে। বিশেষ করে এই প্রান্তিক রাজ্য ত্রিপুরাতে বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করা চলবে না। বিদ্যুৎ নিগমের ঘাটতি পূরণে রাজ্য সরকারকে দায়িত্ব নিতে হবে। রাজ্যের বিদ্যুৎ উৎপাদনে প্রয়োজনীয় গ্যাসের দাম নির্ধারণ ও আন্তর্জাতিক দামের নিরিখে ডলারের ভিত্তিতে নয় কম দামে সরবরাহ করতে রাজ্য সরকারকে কেন্দ্রীয় সরকারের নিকট প্রস্তাব পাঠাতে হবে। একই সঙ্গে পরিবহণজনিত ক্ষতি কমাতে হবে। বিদ্যুৎ মাশুল গ্রাহকদের কাছ থেকে নিয়মিত সংগ্রহ করতে স্থায়ী মিটার রিডার নিয়োগ করার দাবিও জানান তারা। বিদ্যুৎ নিগম আউটসোর্সিং নয়, স্থায়ী লাইনম্যান নিয়োগ করতে হবে। বিদ্যুৎ অপচয় ও চুরি বন্ধ করতে রাজ্য সরকার এবং নিগম কর্তৃপক্ষকে বিশেষ উদ্যোগ গ্রহণ করতে হবে। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন আইনজীবী হরে কৃষ্ণ ভৌমিক সহ অন্যান্য নেতৃত্ব।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha