Friday, October 16, 2026
বাড়ি রাজ্য ত্রিপুরা থেকে গাঁজা পাচারের সময় আটক আসামে

ত্রিপুরা থেকে গাঁজা পাচারের সময় আটক আসামে

ত্রিপুরা থেকে গাঁজা পাচারের সময় আটক আসামে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২১ নভেম্বর : মাছের কার্টুনে করে গাঁজা পাচারের চেষ্টা বানচাল করে দিল পুলিশ। বিপুল পরিমাণ শুকনো গাঁজা-সহ গাঁজা বোঝাই গাড়ি আটক করেছে পুলিশ। তবে পুলিশের তল্লাশির আঁচ পেয়ে পালিয়ে যায় গাড়ির চালক। জানা গেছে, শুক্রবার সকাল সোয়া আটটা নাগাদ আগরতলা থেকে অসমের উদ্দেশ্যে রওনা দেয় TR 08 E-1531 নম্বরের একটি গাড়ি। ত্রিপুরা সীমান্ত অতিক্রম করে গাড়িটি অসমের শ্রীভূমি জেলার চুরাইবাড়ি ওয়াচ পোস্টে পৌঁছালে দেখা যায়, অন্যান্য গাড়িতে পুলিশি তল্লাশি চলছে।

পরিস্থিতি আঁচ করতে পেরে গাঁজা বোঝাই গাড়িটি ফেলে রেখে চম্পট দেয় চালক। গাড়িতে চালক না থাকায় পুলিশের সন্দেহ আরও বাড়ে। এরপর গাড়িটি তল্লাশি করে ‘মাছের কার্টুন’-এর আড়ালে এবং অন্যান্য কার্টুনের ভেতর লুকানো অবস্থায় মোট ২২৮টি প্যাকেটে প্রায় ২৫৮ কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়।

পুলিশের অনুমান, যার কালোবাজারি মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা।উল্লেখযোগ্য যে, বিগত এক সপ্তাহে ত্রিপুরা থেকে বিভিন্ন গুপ্ত পথে অসমে পাচার হওয়া প্রায় ৮ কোটি টাকার শুকনো গাঁজা পাথারকান্দি, রাতাবাড়ি ও বাজারিচড়া পুলিশের অভিযানে উদ্ধার করা হয়েছে। অন্যদিকে, শুক্রবার চুরাইবাড়ি পুলিশের হাতে উদ্ধারকৃত এই বিপুল পরিমাণ গাঁজার ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে অসম পুলিশ। সাথে পলাতক চালকের খোঁজে তল্লাশি অভিযানও অব্যাহত রয়েছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha