Wednesday, October 14, 2026
বাড়ি রাজ্য একশো কুড়ি ফুট চোরাই কাঠ উদ্ধার 

একশো কুড়ি ফুট চোরাই কাঠ উদ্ধার 

একশো কুড়ি ফুট চোরাই কাঠ উদ্ধার 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২০ নভেম্বর : বন দপ্তরের অভিযানে এক বাড়ি থেকে বেআইনি মজুত করা একশো কুড়ি ফুট চোরাই কাঠ উদ্ধার করা হয়েছে। ঘটনা বৃহস্পতিবার খোয়াই মহকুমার কল্যাণপুর থানাধীন লক্ষীনারায়নপুর পঞ্চায়েত এলাকার খামারটিলা এলাকায়।

ঘটনার বিবরণে জানা যায় যে, বনকর্মীরা খামারটিলায় এক বাড়ীতে আচমকা হানা দিয়ে বেআইনি মজুত করা একশো কুড়ি ফুট চোরাই কাঠ উদ্ধার করেছে। উদ্ধার করা কাঠের মূল্য আনুমানিক দুই লক্ষ টাকার মতো হবে বলে জানা গেছে।উদ্ধার করা কাঠ বন বিভাগের পদ্মবিল রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়েছে। বন দপ্তরের পক্ষ থেকে এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানা গেছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha