স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৯ নভেম্বর :আবারো নিশি কুটুম্বের হানা বাগবাসা বিধানসভার অন্তর্গত শনিছড়ার নদিয়াপুর গ্রাম পঞ্চায়েতের ১নং ওয়ার্ড এলাকায়। ওই এলাকার বাসিন্দা বিশ্বজিৎ দাসের বাড়িতে দীর্ঘদিন ধরে ভাড়া থাকেন অনুভব রায়ের পরিবার। মঙ্গলবার রাতে কোন এক সময় ঘরে হানা দেয় চোরের দল। জানা গেছে, বাড়ির পাশে অষ্ট প্রহর হরিনাম সংকীর্তন চলছিল। বাড়ির সকলে সেই ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে গেলে বাড়িটি সম্পূর্ণ ফাঁকা ছিল। সুযোগ বুঝে চোরের দল অনুভব রায়ের ঘরের দরজা ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করে।
তারপর আলমারির তালা ভেঙে স্বর্ণের একটি আংটি, রুপার ছয়টি আংটি এবং নগদ ৩০ হাজার টাকা নিয়ে চম্পট দেয়। সংকীর্তন শেষে বাড়িতে ফিরে এসে দেখে হতবাক হয়ে যান অনুভব রায় ও পরিবারের অন্য সদস্যরা। তাদের চিৎকারে আশপাশের প্রতিবেশীরা ছুটে আসেন। খবর পেয়ে চুড়াইবাড়ি থানার পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছে অভিযোগ হাতে নিয়ে তদন্ত শুরু করেছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান