Saturday, August 15, 2026
বাড়ি রাজ্য সরকারের দিকে জালিয়াতির আঙ্গুল তুলল কংগ্রেস

সরকারের দিকে জালিয়াতির আঙ্গুল তুলল কংগ্রেস

সরকারের দিকে জালিয়াতির আঙ্গুল তুলল কংগ্রেস

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ নভেম্বর : দেশে এবং রাজ্যে জালিয়াতি নিয়ে সরকারের দিকে আঙ্গুল তুলে এক হাত নিল প্রদেশ কংগ্রেস। মঙ্গলবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী বলেন, ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমতাসীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত তাঁর প্রতিটি প্রকল্প বা কর্মসূচির পেছনেই যেমন বদ রাজনৈতিক উদ্দেশ্য আছে তেমনি জালিয়াতি ও প্রতারণাও বিদ্যমান। দুটি জালিয়াতিপূর্ণ বড় পদক্ষেপ যেমন 'নোটবন্দি', 'ডিজিটাল ইন্ডিয়া'র নামে নগদবিহীন লেনদেন

। নোটবন্দি পরিণতি কি হয়েছে তা দেশবাসী অবগত রয়েছে। কোনও কালো টাকা উদ্ধারের যেমন খবর নেই বা সন্ত্রাসবাদীদের কাছে টাকা যাওয়া বন্ধেরও যেমন নজির নেই তেমনি এই নোট পাল্টাতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ লাইনে দাঁড়িয়ে যে দুর্দশার শিকার হয়েছিলো, প্রাণহানি হয়েছিলো সেগুলি সম্পর্কেও সরকারের কোনও উচ্চবাচ্য নেই। এই জালিয়াতদের উপরেই তো নির্ভর করে আজকের দিনের বিজেপি দল বা সরকার পরিচালিত হচ্ছে।

 সরকারটা তৈরি হচ্ছে বা টিকে আছে তাও জালিয়াতি করেই সাম্প্রতিক ঘটনাবলী তারই নিদর্শন। তাই প্রদেশ কংগ্রেস এটাকে নিছক কোনও একটা রাজনৈতিক দলের বা কোনও একটা বিশেষ অংশের মানুষের সমস্যার বিষয় নয়। এটা গোটা দেশের আর্থ-সামাজিক ক্ষেত্রে একটা কঠিন সমস্যা বলে মনে করে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha