Monday, August 17, 2026
বাড়ি রাজ্য অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসত ঘর

অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসত ঘর

অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসত ঘর

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৭ নভেম্বর :ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসত ঘর। ঘটনা বটতলা মহাশ্মশান সংলগ্ন মিন্টু দেবনাথের বাড়িতে। দমকল কর্মীরা জানান বাড়িতে উত্তম দেবনাথ নামে এক ভাড়া দেয়া থাকেন। ঘরটির টিনের ঘর। বিদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে বলে দমকল কর্মীদের ধারণা।

 দমকল কর্মীরা আরও জানান, তাদের যে ঠিকানা দেওয়া হয়েছে সেই ঠিকানা অনুযায়ী গিয়ে প্রথম অবস্থায় ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। দ্বিতীয়বার ফোন পেয়ে তারা সঠিক ঠিকানা অনুযায়ী পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। সঠিক সময় মত ঘটনাস্থলে না পৌঁছাতে পারলে ভয়াবহ অগ্নিকাণ্ডের রূপ নিত বলে তাদের ধারণা। আগুন নিয়ন্ত্রণে আনতে দুটি ইঞ্জিন নিয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। এই অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বাড়ির মালিকের এবং ভাড়াটিয়া ঘরের। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha