Saturday, August 15, 2026
বাড়ি রাজ্য জনজাতি ছেলে মেয়েদের জন্য প্রদ্যোতের স্কলারশিপ

জনজাতি ছেলে মেয়েদের জন্য প্রদ্যোতের স্কলারশিপ

জনজাতি ছেলে মেয়েদের জন্য প্রদ্যোতের স্কলারশিপ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৭ নভেম্বর :রাজনীতির পাশাপাশি জনজাতি অংশের ছেলে মেয়েদের পড়াশোনার দিকেও নজর দিলেন তিপরা মথার সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মণ। শুক্রবার রাজধানীর মানিক্য এনক্লিভে সিভিল সার্ভিস স্কলার্শিপের অধিবেশন শুরু হয়েছে। মোট ৪৫ জন ছাত্রছাত্রীকে নিয়ে এই অধিবেশন শুরু করা হয়েছে।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন তিপরা মথার সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মণ। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন সব কিছু রাজনীতি দিয়ে হয় না। রাজনীতির উর্ধ্বে উঠেও কিছু বিষয় ভাবতে হয়। এরই অঙ্গ হিসেবে এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। যাতে ত্রিপুরা থেকেও আইএস, টিসিএস -এর মতো অফিসার তৈরি হয়। তাহলে তারা দেশ সেবার কাজে ত্রিপুরার হয়ে কাজে আসবে। এটা রাজ্যের জন্য একটা গর্বের বিষয়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha