Sunday, August 16, 2026
বাড়ি রাজ্য সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল বাংলাদেশী যুবকের

সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল বাংলাদেশী যুবকের

সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল বাংলাদেশী যুবকের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৫ নভেম্বর :বিশালগড় চেলিখলা এলাকায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল বাংলাদেশী যুবকের। মৃত যুবকের নাম জিয়ারুল ইসলাম। পাসপোর্ট নিয়ে আত্মীয়ের বাড়িতে আসেন চিকিৎসার জন্য। গত কয়েকদিন আগে ত্রিপুরায় আসে চিকিৎসার জন্য। বুধবার ডাক্তারের কাছে যাওয়ার সময় একটি দ্রুত গতিতে আসা পণ্যবাহী বুলেরো গাড়ি ধাক্কা দেয় জিয়ারুলের বাইকে। সাথে সাথে বাইক থেকে ছিটকে পড়ে জিয়ারুল।

 স্থানীয়রা জিয়ারুলকে উদ্ধার করে দমকল কর্মীদের দিয়ে বিশালগড় মহকুমা হাসপাতালে পাঠায়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পরবর্তী সময় ঘাতক গাড়ি চালককে আটক করে রাখে স্থানীয়রা। খবর পেয়ে ছুটে আসে পুলিশ। কিন্তু পুলিশের সামনেই গাড়ি চালককে পিটিয়ে তক্তা করে স্থানীয়রা। পুলিশ গাড়ি চালককে আটক করে থানায় নিয়ে গেছে। এদিকে পুলিশ টি আর ০৭ ডি ৭৫৫৪ নম্বরের বাইক এবং টি আর ০৭ ডি ১৭৫৩ নম্বরের বোলেরো গাড়িটি আটক করেছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha