স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ নভেম্বর : আমবাসা কুলাই পঞ্চায়েত সংলগ্ন এলাকায় মাটি ধ্বসে পড়ে মৃত্যু এক শ্রমিকের। মৃত যুবকের নাম জিতেন্দ্র শব্দকর। বাড়ি কুলাই সুধাংশু ঘোষ পাড়ায়। জানা যায় জিতেন্দ্র শব্দকর অন্যান্য দিনের ন্যায় সহকর্মীদের সাথে মাটি কেটে গাড়িতে লোড করতে যায়।
শনিবার সকালে কুলাই গ্রামপঞ্চায়েত সংলগ্ন এলাকায় পাহাড়ের মাটি কেটে গাড়িতে লোড করার সময় আচমকা পাহাড়ের মাটি ধ্বসে পড়ে। এতে মাটির নিচে চাপা পড়ে যায় জিতেন্দ্র শব্দকর। সাথে সাথে খবর দেওয়া হয় দমকল বাহিনীর কর্মীদের। স্থানীয়দের সহযোগিতায় দমকল বাহিনীর কর্মীরা জিতেন্দ্র শব্দকরকে মাটির নিচ থেকে উদ্ধার করে নিয়ে যায় কুলাই জেলা হাসপাতালে। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরিক্ষার পর জিতেন্দ্র শব্দকরকে মৃত বলে ঘোষণা করে দেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোঁকের ছায়া।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান