Friday, October 16, 2026
বাড়ি রাজ্য গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে জমিতে, মৃত্যু ১

গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে জমিতে, মৃত্যু ১

গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে জমিতে, মৃত্যু ১

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ সেপ্টেম্বর : যান দুর্ঘটনায় প্রাণ হারালো এক ব্যক্তি। ঘটনা শান্তির বাজার মহকুমা গার্দ্দাং বাজার এলাকায়। মৃত ব্যক্তির নাম জীবন ত্রিপুরা। বয়স ৪৫ বছর। জানা যায় শনিবার বীরচন্দ্র মনু বাজার থেকে বাজার সেরে বাড়ি ফেরার সময় টি আর ০৮ ১৬৮৬ নাম্বারের মালবাহী গাড়ী দিয়ে।

 গাড়িটি শান্তির বাজার মহকুমার গার্দ্দাং বাজার সংলগ্ন এলাকায় আসতেই দুর্ঘটনার কবলে পড়ে। শান্তির বাজার দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে যায়। আহতদের মধ্যে একজনকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। একটি বাইক কে পাশ দিতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে বলে জানায় এলাকাবাসী।  মৃত ব্যক্তির বাড়ি মতাই গান্ধী পাড়ায়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha