Saturday, October 17, 2026
বাড়ি রাজ্য শিক্ষক স্বল্পতা ও শিক্ষিক বদলির প্রতিবাদে পথ অবরোধ

শিক্ষক স্বল্পতা ও শিক্ষিক বদলির প্রতিবাদে পথ অবরোধ

শিক্ষক স্বল্পতা ও শিক্ষিক বদলির প্রতিবাদে পথ অবরোধ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ সেপ্টেম্বর : শিক্ষক স্বল্পতা ও শিক্ষিক বদলির প্রতিবাদে কৈলাশহর-ধর্মনগর সড়ক অবরোধে সামিল হল ভগবান নগর উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। ঘটনার বিবরণে জানা যায় ভগবান নগর উচ্চ বিদ্যালয়ে এমনিতেই শিক্ষকের সঙ্কট রয়েছে। তার উপর সম্প্রতি একজন শিক্ষিকাকে অন্যত্র বদলি করা হয়েছে।

 তারই প্রতিবাদে শনিবার বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ভগবান নগরে কৈলাশহর-ধর্মনগর সড়ক অবরোধে সামিল হয়। সড়ক অবরোধের ফলে রাস্তার দুই পাশে আটকে পরে বহু যানবাহন। সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কৈলাসহরের ডি সি এম সহ পুলিশ। ডিসিএম ছাত্র-ছাত্রীদের আশ্বাস দেন তিনি শিক্ষক সঙ্কটের বিষয় নিয়ে সহসাই বিদ্যালয় পরিচালন কমিটির সাথে আলোচনা করে বিদ্যালয় পরিদর্শকের গোচরে নিয়ে যাবেন বিষয়টি। তারপর ছাত্র-ছাত্রীরা সড়ক অবরোধ মুক্ত করে দেয়। বিদ্যালয়ের ছাত্রীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সড়ক অবরোধের কারন তুলে ধরে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha