Thursday, October 15, 2026
বাড়ি রাজ্য শূন্যপদ পূরণের দাবিতে বিক্ষোভ এ আই ডি ইউ এ -র

শূন্যপদ পূরণের দাবিতে বিক্ষোভ এ আই ডি ইউ এ -র

শূন্যপদ পূরণের দাবিতে বিক্ষোভ এ আই ডি ইউ এ -র

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৪ অক্টোবর :সমস্ত শূণ্যপদ পূরণ করা, দুর্নীতি বন্ধ করা সহ বিভিন্ন দাবি নিয়ে সরব হলো অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইয়ুথ অর্গানাইজেশন। মঙ্গলবার রাজ্য কমিটির উদ্যোগে এই দাবিগুলি নিয়ে প্যারাডাইস চৌমূহনীতে এক বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। এই দাবিগুলি নিয়ে যুব আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান সংগঠনের রাজ্য সভাপতি ভবতোষ দে। তিনি বলেন, বর্তমানে দেশের যুবসমাজ বেকারত্বের জ্বালায় দিশেহারা হয়ে বেআইনিভাবে বাঁকা পথে জীবিকা উপর্জনের চেষ্টা করছে।

 পরিযায়ী শ্রমিক ও গিগ ওয়ার্কারের মতো অনিশ্চয়তার পথে জীবিকা উপার্জনের চেষ্টা করছে। কেন্দ্র ও রাজ্য সরকারগুলি এই জ্বলন্ত সমস্যা সমাধানের কোন সুনির্দিষ্ট পদক্ষেপ নিচ্ছে না। কেন্দ্রীয় সরকারের অর্থ দপ্তরের রিপোর্ট অনুসারে ৭৮-টি সরকারি দপ্তরে প্রায় ১০ লক্ষ শূণ্য পদ আছে। রাজ্যগুলিতে লক্ষ লক্ষ শূণ্যপদে কোন নিয়োগ নেই। বেসরকারী আইটি ও উৎপাদন ক্ষেত্রগুলি সংকোচিত করে কর্মী ছাটাই করছে। কৃষিক্ষেত্রে সবচেয়ে বেশি যুবক কাজ করে। কিন্তু প্রতিদিন হাজার হাজার চাষী কৃষিকাজ ত্যাগ করছে।

এই অবস্থায় যতটুকু কর্মসংস্থানের সুযোগ হচ্ছে সেখানেও নিয়োগ দূর্নীতি এবং প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে। ফলে সারা দেশে বেকার যুবকদের মধ্যে প্রবল বিক্ষোভ দানা বাধছে। উত্তরাখন্ড, কর্ণাটক, মহারাষ্ট্র, মধ্য প্রদেশ, উত্তর প্রদেশ, বিহার সহ বিভিন্ন রাজ্যে হাজার হাজার বেকার যুবক রাস্তায় নেমে বিক্ষোভে ফেটে পড়ছে। পরে এক প্রতিনিধি দল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্যে এক স্মারকলিপি পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের নিকট প্রদান করে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha