Friday, October 16, 2026
বাড়ি রাজ্য অনুষ্ঠিত হয় চাকরি মেলা

অনুষ্ঠিত হয় চাকরি মেলা

অনুষ্ঠিত হয় চাকরি মেলা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ আগস্ট :  মঙ্গলবার রবীন্দ্রভবনে অনুষ্ঠিত হয় চাকুরি মেলা। গ্রামোন্নয়ন দপ্তরের অধীন টি আর এল এম- র উদ্যোগে হয় মেলাটি। উপস্থিত ছিলেন গ্রামোন্নয়ন দপ্তরের বিশেষ সচিব ডা সন্দীপ আর রাঠোর, টি আর এল এম- র সি ই ও- বিশাল কুমার সহ অন্যান্যরা। এদিনের চাকুরি মেলায় ১০ টি কোম্পানি অংশ নেয়।

প্রশিক্ষণ প্রাপ্ত ২০০ জনের হাতে চাকুরীর পত্র তুলে দেওয়া হয়। এই চাকুরি মেলায় গ্রুপ ডিসকাশনের আয়োজন করা হয়। এর থেকে কোম্পানিগুলি বাছাই করে দক্ষদের চাকুরি প্রদান করা হয়। এই চাকুরি মেলা করার মূল উদ্দেশ্য হচ্ছে অধিক সংখ্যক যুবক যুবতীদের যাতে ভালো রোজগার সাধনের ব্যবস্থা করা যায়। এতে বেকার যুবক যুবতিরা উৎসাহিত হবেন। আগামী দিনে এই চাকুরি মেলার সুবিধা গ্রহণ করবেন বলে আশা ব্যক্ত করেন টি আর এল এম- র সি ই ও বিশাল কুমার।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha