Monday, August 17, 2026
বাড়ি রাজ্য শব্দ দূষণ রুখতে সচেতন মূলক কর্মসূচি

শব্দ দূষণ রুখতে সচেতন মূলক কর্মসূচি

শব্দ দূষণ রুখতে সচেতন মূলক কর্মসূচি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১০ অক্টোবর :দুর্গাপূজা এবং লক্ষ্মীপূজা শেষ হওয়ার পর মহিলা মহাবিদ্যালয়ের এনএসএস শাখা এবং ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রন পর্যদের যৌথ উদ্যোগে শব্দ দূষণের কুফল বিষয়ে সকলকে সচেতন করতে উদ্যোগ নেওয়া হয়।

এদিন স্বেচ্ছাসেবীরা শহরের বিভিন্ন রাস্তার মোড়ে পথচলতি জনগনের মধ্যে শব্দ দূষন  সম্পর্কিত সচেতনতামূলক লিফলেট বিলি করেন। বর্তমান সময়ে যেকোন অনুষ্ঠান, পূজো বা যে কোন কিছু প্রচার সব কিছুতেই শব্দবহুল বাজি, পটকা এবং ডিজে বাজানোর আওয়াজ জন জীবনকে বিপর্যস্ত করে তুলছে। পড়াশোনায় ব্যাঘাত ঘটছে ছাত্রছাত্রীদের এবং রোগীদের প্রচন্ড সমস্যা হচ্ছে। এই বিষয়গুলো নিয়ে সচেতন করা হয়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha