Saturday, October 17, 2026
বাড়ি রাজ্য বাম যুবদের রক্তদান শিবির

বাম যুবদের রক্তদান শিবির

বাম যুবদের রক্তদান শিবির

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ আগস্ট : রবিবার ডি ওয়াই এফ আই অভয়নগর অঞ্চল কমিটির উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয় অভয়নগর এলাকায়। রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরোধী দলের নেতা মানিক সরকার সহ ডি ওয়াই এফ আই -র অন্যান্য নেতৃবৃন্দ। এদিন বিরোধী দলনেতা শহীদদের স্মরণে পুষ্পার্ঘ্য করেন।

 পরে রক্তদান শিবির পরিদর্শন করে রক্তদাতাদের উৎসাহিত করেন। শিবিরে অংশ নেয় ৪০ জন রক্তদাতা। শিবিরে উপস্থিত ডিওয়াইএফআই রাজ্য কমিটির সহ সম্পাদক আব্দুল আলি জানান, রক্তের বিকল্প নেই। ব্লাড ব্যাংক গুলিতে রক্তের হাহাকার সৃষ্টি হয়ে আছে। তাই বাম যুব সংগঠন ধারাবাহিকভাবে রক্তদান শিবিরে আয়োজন করার উদ্যোগ গ্রহণ করছে। এ ধরনের শিবির আগামী দিনেও অব্যাহত থাকবে। এতে করে রক্তের সংকট কিছুটা হল মিটবে বলে আশা ব্যক্ত করেন আব্দুল আলি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha