Thursday, August 20, 2026
বাড়ি রাজ্য বিকল্প পথ ব্যবহার করে গাঁজা পাচারের সময় গ্রেপ্তার ৪

বিকল্প পথ ব্যবহার করে গাঁজা পাচারের সময় গ্রেপ্তার ৪

বিকল্প পথ ব্যবহার করে গাঁজা পাচারের সময় গ্রেপ্তার ৪

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ আগস্ট : ফের ত্রিপুরা থেকে বিহারে পাচারকালে অসম-ত্রিপুরা সীমান্তে অবস্থিত কাঁঠালতলী পুলিশের হাতে আটক বিপুল পরিমাণ গাঁজা সহ চার পাচারকারী। ধৃতরা মোহম্মদ বেজাল, মোহম্মদ মাজরুল, পবন কুমার যাদব ও সানজ কুমার। ধৃতদের বাড়ি বিহারে।

 এইবার পাচারকারীরা আসাম-আগরতলা জাতীয় সড়ক ব্যবহার না করে বিকল্প জাতীয় সড়ক ব্যবহার করে গাঁজা পাচার করতে গিয়ে ধরা পরে। জানা যায় চার যাত্রীর সাথে অনেকগুলি ব্যাগ থাকায় গাড়ির চালকের সন্দেহ হয়। তাই সে পুলিসকে ঘটনার বিষয়ে জানায়। পুলিশ ঐ চার যাত্রীর সাথে থাকা ব্যাগ গুলিতে তল্লাশি চালানোর পর উদ্ধার হয় এই বিপুল পরিমাণ শুকনো গাঁজা। ৮ টি ব্যাগ থেকে উদ্ধার হয় ৭৩ কেজি গাঁজা। তেলিয়ামুড়া থেকে এই গাঁজার প্যাকেট গুলি পাচারকারিরা বিহারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। উদ্ধার হওয়া গাঁজার বাজার মূল্য আনুমানিক ৭ লক্ষ ৩০ হাজার টাকা হবে বলে জানায় কাঁঠালতলী থানার পুলিশ।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha