Tuesday, August 18, 2026
বাড়ি রাজ্য অপসারিত তৃণমূলের ত্রিপুরা প্রদেশ সভাপতি সুবল ভৌমিক, দলবদলু নেতা ফের বিজেপিমুখী? জল্পনা

অপসারিত তৃণমূলের ত্রিপুরা প্রদেশ সভাপতি সুবল ভৌমিক, দলবদলু নেতা ফের বিজেপিমুখী? জল্পনা

অপসারিত তৃণমূলের ত্রিপুরা প্রদেশ সভাপতি সুবল ভৌমিক, দলবদলু নেতা ফের বিজেপিমুখী? জল্পনা


আগরতলা, ২৪ আগস্ট (হি.স.) : ত্রিপুরায় দলীয় অন্তর্কোন্দলে জেরবার তৃণমূল কংগ্রেস। এরই মধ্যে দলবদলু নেতা হিসেবে পরিচিত তৃণমূলের প্রদেশ সভাপতি সুবল ভৌমিক বিজেপিতে ফিরে যাওয়ার জন্য পা বাড়িয়ে রেখেছেন। পরিস্থিতি আঁচ করতে পেরে আজ বুধবার তাঁকে তৃণমূলের প্রদেশ সভাপতির দায়িত্ব থেকে অপসারিত করা হয়েছে।

তৃণমূল কংগ্রেস এক প্রেস বিবৃতিতে জানিয়েছে, প্রদেশ সভাপতি ছাড়া ত্রিপুরায় অন্য সমস্ত পদাধিকারী নিজ নিজ পদে বহাল আছেন। দলের সকল কর্মী ও নেতাদের সুবল ভৌমিকের সাথে যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নতুন সভাপতি নিযুক্ত না-হওয়া পর্যন্ত ত্রিপুরায় তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ সুস্মিতা দেব দলের সমস্ত সাংগঠনিক দায়িত্ব সামলাবেন।

তৃণমূল প্রদেশ সভাপতির দায়িত্ব থেকে অপসারণের ঘটনায় সুবল ভৌমিক এখনও কোনও প্রতিক্রিয়া দেননি। তবে তিনি বিজেপিতে যোগ দিতে মরিয়া চেষ্টা চালিয়েছেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha