Friday, August 14, 2026
বাড়ি রাজ্য গর্ত ভর্তি জলের মধ্যে গরম পিচ ঢালাই দিয়ে চলছে রাস্তা সংস্কার করার কাজ

গর্ত ভর্তি জলের মধ্যে গরম পিচ ঢালাই দিয়ে চলছে রাস্তা সংস্কার করার কাজ

গর্ত ভর্তি জলের মধ্যে গরম পিচ ঢালাই দিয়ে চলছে রাস্তা সংস্কার করার কাজ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৩ সেপ্টেম্বর : হীরা মডেল, সুশাসন, বিকাশ ত্রিপুরা, জিরো টলারেন্স সহ একাধিক গল্প শুনেছে রাজ্যের ৪০ লক্ষ আমজনতা। কিন্তু এবার দিনের আলোতে প্রকাশ্যে দুর্নীতি লক্ষ করেছে। গর্ত ভর্তি জলের মধ্যে গরম পিচ ঢালাই দিয়ে রাস্তা সংস্কার করার কাজ চলছে। সেটা আর বলার অপেক্ষা রাখে না। এবার যে দুর্নীতির দৃশ্যটি জনগণের সামনে ফুটে উঠেছে সেটা হলো কৈলাসহর শ্রীনাথপুর যাওয়ার রাস্তার দুর্নীতি।

এবং এই দুর্নীতি চলছে ত্রিপুরার ওয়ার্ক অফ বোর্ডের চেয়ারম্যান মবস্বর আলীর বাড়ির সামনে। অথচ অজ্ঞাত কারণে তিনি চুপ হয়ে আছেন। স্থানীয়দের প্রশ্ন এই রাস্তা দিয়ে কত দিন চলাচল করা যাবে? ১৫ দিন যাবে কিনা তা নিয়ে অনেকের সন্ধিহান। এই ব্যাপক দুর্নীতির কাজ স্থানীয় এক জনপ্রতিনিধির মদতে চলছে বলে গুঞ্জন সৃষ্টি হয়েছে। অথচ জনপ্রতিনিধি অবগত রয়েছেন এলাকাবাসী দীর্ঘদিন ধরে রাস্তাটি দিয়ে চলাচল করতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে রাস্তার কাজে হাত লাগানো হলেও চরম দুর্নীতি মাথাচাড়া দিয়েছে। অভিযুক্ত ঠিকাদারের বিরুদ্ধে করা পদক্ষেপ গ্রহণ করারও দাবি উঠেছে এলাকাবাসীর পক্ষ থেকে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha