Saturday, August 15, 2026
বাড়ি রাজ্য ত্রিপুরেশ্বরী মন্দির সংলগ্নে নিয়ম ভাঙলেন খোদ দুই বিজেপি বিধায়ক

ত্রিপুরেশ্বরী মন্দির সংলগ্নে নিয়ম ভাঙলেন খোদ দুই বিজেপি বিধায়ক

ত্রিপুরেশ্বরী মন্দির সংলগ্নে নিয়ম ভাঙলেন খোদ দুই বিজেপি বিধায়ক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২২ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের সময় মাতা ত্রিপুরেশ্বরী মন্দির সংলগ্নে নিয়ম ভাঙলেন খোদ দুই বিজেপি বিধায়ক অভিষেক দেবরায় এবং বিধায়ক জিতেন্দ্র মজুমদার। দুই বিধায়ক প্রধানমন্ত্রীর নিরাপত্তার কথা না ভেবে ব্যারিকেড ভেঙ্গে মানুষ নিয়ে ঢুকে পড়লেন বলে অভিযোগ। সাথে সাথে রাধা কিশোরপুর থানার ওসি এবং আরো এক পুলিশ আধিকারিক এসে বিধায়ক অভিষেক দেবরায়কে বারবার বোঝানোর চেষ্টা করলেন তিনি যাতে বিষয়টি বোঝার চেষ্টা করে এবং উনার লোকদের আটকায়।

প্রধানমন্ত্রীর নিরাপত্তার উপর কোন আঁচ আসলে মহা বিপদে পড়বে পুলিশ। কিন্তু বিধায়ক পুলিশের কথা না শুনে উনার মতো করেই এগিয়ে গেলেন। এতে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয় মাতাবাড়ি প্রাঙ্গনে। উল্লেখ্য, দেশের প্রধানমন্ত্রী আসবে বলে নিরাপত্তার কড়াকড়ি থাকাটাই স্বাভাবিক। কিন্তু প্রধানমন্ত্রীর নিরাপত্তার কথা না ভেবে দলের একজন দায়িত্ববান বিধায়ক এমন কাজ কিভাবে করেছেন সেটা নিয়ে প্রশ্ন উঠেছে সচেতন মহলের মুখে মুখে। কোন সমস্যা হলে এর দায় কি এড়াতে পারতেন আবেগপ্রবণ বিধায়ক।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha